আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর

ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং খোরদান ১৬ গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জারি করা এক বিবৃতিতে এ অঙ্গীকার করা হয়।

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড ‘মানবাধিকারের মিথ্যা দাবিদারদের আসল চেহারা বিশ্বের সামনে উন্মোচন করেছে’।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘ইরানি জাতি হুমকি ও আগ্রাসনের মুখে পিছু হটবে না এবং সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শ আমৃত্যু রক্ষা করবে।’

এতে আরো বলা হয়, ‘সশস্ত্র বাহিনী এবং আলোকিত ও সচেতন জাতির ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া ওয়াশিংটন ও তেল আবিবের কাছে আর কোনো উপায় থাকবে না।’ ইরানিদের জাতীয় নেতৃত্বের পেছনে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন