গাজার গণহত্যা আড়াল করতেই ইরানে হামলা: এরদোয়ান

গাজার গণহত্যা আড়াল করতেই ইরানে হামলা: এরদোয়ান

ইরানে হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অধীনে ইসরাইল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

বিজ্ঞাপন

এক প্রতিবদনে মিডল ইস্ট মনিটর জানায়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে বলেন, ইসরাইলকে অবশ্যই উত্তেজনা সৃষ্টি বন্ধ করতে হবে। সেইসাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে বলেও মনে করেন তিনি। একটি সম্ভাব্য ধ্বংস্তাত্মক যুদ্ধ মধ্যপ্রাচ্যের সব দেশে অনিয়মিত অভিবাসীর ঢেউ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এরদোয়ান।

এছাড়া, প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে ইরানের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন বলে জানায় মিডল ইস্ট মনিটর। এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয় আরো জানায়, তিনি ইরানের প্রেসিডেন্টকে আরো বলেছেন, গাজায় যে গণহত্যা চলছে, তা থেকে দৃষ্টি ফেরাতেই ইরানে হামলা চালিয়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা ভণ্ডুল করতে চান বলেও মনে করেন এরদোয়ান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন