ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নেবো: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নেবো: ট্রাম্প

তেহরানের ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে এখনো বিপরীত অবস্থানে অটুট রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেবে।

ওয়াশিংটনের দাবি, এই সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। যদিও তেহরান বলছে এটি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এটা আদায় করে নেবো। আমাদের এর প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। এটা পাওয়ার পর আমরা সম্ভবত ধ্বংস করে দেব, কিন্তু আমরা তাদের এটা রাখতে দেব না।’

এরআগে ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান যে, ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না বলে নির্দেশ জারি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা।

হরমুজ প্রণালিতে টোল আরোপের বিষয়ে তেহরানের পকিল্পনারও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তার অভিযোগ, ইরান তাদের উপকূলসংলগ্ন হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ফি আরোপ করতে চায়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।

তিনি বলেন, ‘আমরা চাই এটি খোলা থাকুক, আমরা চাই এটি মুক্ত থাকুক। আমরা কোনো টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলপথ।’

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন