লেবাননের ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননের ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

লেবাননের সিডন জেলার মারওয়ানিয়াহ শহরে সোমবার পরিচালিত এক ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবানিজ সিভিল ডিফেন্সের পর এবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন নারী এবং দুটি শিশু রয়েছে। এছাড়া এই ভয়াবহ হামলায় আরও এক নারী, এক শিশুসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩,১০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...