গাজা উপত্যকায় রাতভর চালানো হামলায় হামাসের আল-কাসাম ব্রিগেডের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ ইয়াজুরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
ইসরাইলি বাহিনী জানিয়েছে, একই হামলায় হামাসের আরো দুই যোদ্ধা নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, খান ইউনিস এলাকায় রাতে ওই হামলা চালানো হয়। এতে হামাসের গুরুত্বপূর্ণ এই কমান্ডার নিহত হন।
হামাসের সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড। ইসরাইলি বাহিনী নিহত অন্য দুই হামাস যোদ্ধার পরিচয় জানায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

