ইরানের সঙ্গে চুক্তি চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তিনি (মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ) ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন এবং খুব ভালো করছেন। আমি মনে করি, চুক্তি করা আসলে এমন কিছু নয়, যা আমি করতে চাই। তবে তারা (ইরান) যুদ্ধ থামাতে আমাদের যা চাই, সবকিছু দিতে রাজি।’
ট্রাম্প বলেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না’। তিনি উইটকফকে ‘দারুণ আলোচক’ হিসেবেও প্রশংসা করেন।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘এই যুদ্ধ শেষ হচ্ছে—খুব শিগগিরই। এটা খুব শিগগিরই শেষ হতে হবে।’
ট্রাম্প ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। দেশটির মধ্যে এখনো ‘সামান্য সাহস বা লড়াইয়ের শক্তি’ আছে, তবে ‘খুব বেশি নয়’ বলেও মন্তব্য করেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

