হরমুজে মার্কিন এমকিউ-১ শিকারি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে মার্কিন এমকিউ-১ শিকারি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালীর কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি জানায়। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (জিএমটি সকাল ১১টা) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি ‘নতুন উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা’ ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-১ সিরিজের একটি গোয়েন্দা ও যুদ্ধ পরিচালনায় সক্ষম চালকবিহীন আকাশযান।

বিবৃতিতে আরো দাবি করা হয়, এ নিয়ে ইরান মোট ১৭টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল। ঘটনাটিকে শত্রুপক্ষের গোয়েন্দা অভিযান ব্যর্থ হওয়ার আরেকটি উদাহরণ বলেও উল্লেখ করেছে আইআরজিসি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন