ইরানের উপকূলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরসিজি জানায়, তারা এই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তবে আইআরজিসি এই লক্ষ্যবস্তুগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।
বিবৃতিতে বলা হয়, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতে রয়েছে। তবে, যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষকে উসকানি দিয়ে এই প্রতিশ্রুতি লঙ্ঘন করতে চেয়েছে, যার যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং এখন থেকে তা-ই করা হবে।’
এতে আরো বলা হয়, ‘যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের জবাব এর চেয়েও ব্যাপক হবে।’
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


