ইরানের ইউরেনিয়ামের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের ইউরেনিয়ামের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। সাংবাদিক শ্যারিল অ্যাটকিসনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। তিনি বলেন, ‘যদি কেউ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে আসে, যুক্তরাষ্ট্র তা জানতে পারবে এবং তাদের উড়িয়ে দেবে।’

গত সপ্তাহে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল এবং রোববার সম্প্রচার করা হয়। ইরান সামরিকভাবে পরাজিত বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘ইরানের ৭০ ভাগ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আমাদের আরো লক্ষ্যবস্তু আছে যেগুলোতে আমরা আঘাত হানতে পারি।’

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধকালীন ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির বাজেয়াপ্ত করা তহবিল ও সম্পদ ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে প্রস্তাবে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে ইরান ।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন