সিরিয়ায় স্থিতিশীলতার জন্য মার্কিন সহযোগিতা জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় স্থিতিশীলতার জন্য মার্কিন সহযোগিতা জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্কি সংবাদমাধ্যম এ হ্যাবারকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। ফিদান বলেন, তুরস্কের সাম্প্রতিক পররাষ্ট্র নীতির সফলতা এবং অংশীদার হিসেবে নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে আঙ্কারাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, সিরিয়ার সমস্যা সমাধান ও স্থিতিশীলতা কেবল তুরস্কের জন্য নয়, দামেস্কেও জন্যও জরুরি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, অন্যদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র নীতির মূল পার্থক্য হল, এটি কেবল নিজস্ব সুবিধার জন্য কাজ করে না বরং অভিন্ন আঞ্চলিক স্বার্থকে এগিয়ে নেয়ার লক্ষ্যে পরিচালিত হয়।

ফিদান বলেন, ‘তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই চায়, ইসরাইল যেন সিরিয়ার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। পাশাপাশি সিরিয়াও যেন ইসরাইলের জন্য হুমকি হয়ে না ওঠে ​​এবং সকল পক্ষ একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে।’

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার কিছু অংশ এখনো ইসরাইলের দখলে অধীনে রয়েছে, এই দখলদারিত্বের অবসান হওয়া উচিত।

ফিদান দক্ষিণ সিরিয়ায় অস্থিতিশীলতা তৈরিতে ইসরাইলের উস্কানির কথাও উল্লেখ করেন। জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং তার সহকর্মীদের নাম তুলে নেয়াকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন