আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান ইস্যুতে সংবাদ সম্মেলনে পেন্টাগন

আমার দেশ অনলাইন

ইরান ইস্যুতে সংবাদ সম্মেলনে পেন্টাগন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করবেন পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। শনিবার অভিযান শুরুর পর কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার এটিই হবে প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং।

বিজ্ঞাপন

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় পেন্টাগন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

পেন্টাগন আরও জানায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন-ও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

এদিকে হোয়াইট হাউস রোববার জানায়, সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের অবহিত করতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যাবেন পিট হেগসেথ।

বিরোধী ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করেছে, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে হামলা চালায়। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তেহরানে এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন