আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ‘আগাম হামলা’ পরিকল্পনার প্রমাণ মেলেনি: পেন্টাগন

আমার দেশ অনলাইন

ইরানের ‘আগাম হামলা’ পরিকল্পনার প্রমাণ মেলেনি: পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রে প্রথমে আঘাত হানার পরিকল্পনা করেছিল—এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, বন্ধদ্বার বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের স্টাফদের জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও তাদের মিত্র বাহিনীকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে তারা স্বীকার করেন, তেহরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছিল—এমন নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য তাদের হাতে ছিল না।

এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, তেহরান সম্ভাব্য ‘আগাম হামলা’ চালাতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নতুন এই তথ্য সামনে আসায় সেই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন