যুক্তরাষ্ট্র খুব সহজেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি এখান থেকে তেল তুলে বিপুল অর্থ আয় করার কথাও উল্লেখ করেন তিনি। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আর একটু সময় পেলেই আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিয়ে তেল তুলে নিতে পারি এবং বিপুল অর্থ আয় করতে পারব।’
তিনি আরো বলেন, ‘এটি পুরো বিশ্বের জন্য এক বিশাল ‘গাশার’ (অর্থাৎ বিপুল তেলের উৎস) হতে পারে।’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যার মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। তবে ইরানে সম্প্রতি ইরানের মার্কিন-ইসরাইলি হামলার প্রেক্ষাপটে ইরান এই প্রণালি যুক্তরাষ্ট্র ইসরাইল ও তাদের মিত্রদের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

