আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক
ছবি: সংগৃহীত।

তুরস্ক জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরমাগান বলেন, আঙ্কারা ‘বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে’ এবং এর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো ও সরাসরি আলোচনার পথ তৈরি করা।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের সঙ্গেই তুরস্কের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তুরস্ক নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

তুরস্কের পাশাপাশি আরও কয়েকটি দেশও এ ধরনের মধ্যস্থতায় আগ্রহী বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা কমাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...