যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেছেন যে, ইরান প্রথমে তাকে
দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে মার্কিন হামলা সাত দিনের জন্য স্থগিত করতে বলেছিল, কিন্তু তিনি তাদের ১০ দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সময়সীমা ৬ এপ্রিল নির্ধারণ করেন।
ট্রাম্প বলেন, “তারা আমার লোকজনের মাধ্যমে খুব বিনয়ের সাথে আমাকে বলেছে, ‘আমরা কি আরও সময় পেতে পারি?’ কারণ আমরা আগামীকাল রাতের কথা বলছি, যা খুবই কম সময়, এবং যদি তারা তাদের করণীয় কাজ না করে, আমি তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো অচল করে দেব।”
তিনি আরও বলেন, “তারা সাত দিন চেয়েছিল, এবং আমি বলেছি, ‘আমি তোমাদের ১০ দিন দেব,’ কারণ তারা আমাকে জাহাজ দিয়েছে।”
ট্রাম্প বলেন যে, এ ব্যাপারে ইরানি কর্মকর্তারা “অত্যন্ত কৃতজ্ঞ” ছিলেন।
ট্রাম্প যখন প্রথম ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার হুমকি দেন, তখন তিনি বলেছিলেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দেশটির কাছে মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এরপর তিনি সেই সময়সীমা পাঁচ দিন পিছিয়ে শুক্রবার পর্যন্ত করেন এবং আজ তা আবার পিছিয়ে দিয়েছেন।
সূত্র: সিএনএন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

