জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
কুমামোতো প্রিফেকচার (প্রশাসনিক অঞ্চল) সরকার আজ জানায়, এ ঘটনায় নতুন করে আরো ৬ জন গুরুতর আহত হয়েছেন।
এর আগে গত মঙ্গলবার দেশটির কিউশু দ্বীপের উকী শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে, ব্যাপকভাবে ব্যাহত হয় রেল চলাচল এবং জাপানের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পে মোট নিহতের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়। এর মধ্যে একটি ছিল নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানার প্রশাসনিক কাঠামোগত ধস এবং অন্যটি একটি এইওন স্টোরে ঘটে যাওয়া ভয়াবহ সম্ভাব্য গ্যাস বিস্ফোরণ।
উদ্ভূত পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি স্থানীয় বাসিন্দাদের আরো শক্তিশালী আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, প্রচণ্ড তাপদাহের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তীব্র খাবার পানির সংকট দেখা দিয়েছে। এতে করে উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। এর আগে প্রায় এক দশক আগে এই কুমামোতো অঞ্চলেই এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

