জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮
ছবি: এএফপি

জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ২৮ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার দেশটির সরকার সংশোধিত এই প্রাণহানির সংখ্যা প্রকাশ করে। দুই দিন আগে জাপানে ৭ দশমিক ১ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

বিজ্ঞাপন

জাপান সরকারের মুখপাত্র ও মন্ত্রিসভার মুখ্য সচিব মিনোরু কিহারা সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘ভূমিকম্পের ঘটনায় মৃত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনা সরাসরি ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে এখনো তদন্ত বা পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

ভূমিকম্পের পর উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ অপসারণের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন