আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালি নিয়ে ৩৫ দেশের সঙ্গে ফ্রান্সের সেনাপ্রধানের আলোচনা

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিয়ে ৩৫ দেশের সঙ্গে ফ্রান্সের সেনাপ্রধানের আলোচনা
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি পুনরায় খোলার উপায় নিয়ে ৩৫ দেশের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন ফ্রান্সের সামরিক বাহিনীর প্রধান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে কোন কোন দেশের সঙ্গে আলোচনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান থেকে আলাদা ও সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এই উদ্যোগের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করা, সেটা ওই অঞ্চলে চলমান উত্তেজনা শেষ হওয়ার পর। 

বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালিতে চলাচল বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন