আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ড্রোন হামলার পর সাইপ্রাসের ঘাঁটি রক্ষায় ব্রিটিশ যুদ্ধজাহাজ

আমার দেশ অনলাইন

ড্রোন হামলার পর সাইপ্রাসের ঘাঁটি রক্ষায় ব্রিটিশ যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত।

পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন, যা এখন সাইপ্রাসের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ে কাজ শুরু করতে প্রস্তুত। খবর আলজাজিরার

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ১১ মার্চ দেশটি থেকে রওনা হওয়া এই ডেস্ট্রয়ার জাহাজটি সম্প্রতি ইরান-নির্মিত ড্রোন হামলার শিকার হওয়া সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমানঘাঁটির সুরক্ষায় নিয়োজিত থাকবে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় আরো জানায়, রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানগুলো রাতভর প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে গেছে। এসব অভিযান সাইপ্রাস ছাড়াও জর্ডান, কাতার ও বাহরাইন আকাশসীমায় পরিচালিত হয়েছে।

বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্য তার সামরিক উপস্থিতি জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...