ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সদরদী ফায়ার সার্ভিস অফিসের সামনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছরের ওপরে। পুলিশ তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু জাফর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কে ওই নারীকে রাতের আঁধারে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশকে জানানোর পরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আজাদ রহমান জানান, নিহত নারীকে কেউ চিনে থাকলে দ্রুত ভাঙ্গা হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন