যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার জবাবে পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। খবর আলজাজিরার।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘উন্মাদনা’র শামিল।
তিনি সতর্ক করে বলেন, তেহরান যেকোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পরিকল্পনায় ‘ইহুদিবাদী শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো’ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সম্ভাব্য হামলা বা পাল্টা পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


