আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছি: রাজ্যসভায় মোদি

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছি: রাজ্যসভায় মোদি

মঙ্গলবার ভারতের রাজ্যসভাতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ নিয়ে বুধবার ২৫শে মার্চ একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

রাজ্যসভায় মোদী বলেছেন, অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সকলকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।

তিনি বলেন, ‘‘হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমি আলোচনা করছি।’’

‘‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দু'বার আমার ফোনে কথা হয়েছে। আমরা গাল্ফের সব দেশের সঙ্গেই আলোচনা চালাচ্ছি। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’’

এর আগে সোমবার লোকসভায় ইসরাইল-ইরান সংঘাতের কারণে ভারতের দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাজ্যসভায় মোদি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব।

রাজ্যসভায় তিনি বলেছেন, এলপিজি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার "সব সম্ভাব্য ব্যবস্থা" নিচ্ছে।

তিনি আরও বলেন, এলপিজির বিকল্প হিসেবে ভারত সরকার পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...