ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবসহ আলোচনার অনুরোধ তেহরানের কাছে পৌঁছেছে। তবে এসব প্রস্তাব সরাসরি নয়, বরং পাকিস্তানসহ একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে এসেছে।
তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি।
যুদ্ধবিরতি প্রসঙ্গে বাঘাই জানান, ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকায় দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষাই তেহরানের প্রধান অগ্রাধিকার।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচকভাবে এগোচ্ছে।
তবে এ বক্তব্যের সরাসরি বিরোধিতা করে ইরান জানায়, তারা এমন কোনো আলোচনায় অংশ নেয়নি এবং যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই।
সূত্র: আলজাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

