ওমান উপকূলে হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

ওমান উপকূলে হরমুজ প্রণালিতে জাহাজে আগুন
ফাইল ছবি

ওমানের উপকূলে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাচ্ছিল।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, তৃতীয় একটি পক্ষ তাদের জাহাজে আগুন লাগার বিষয়টি জানিয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

আগুন লাগার ঘটনায় জাহাজের নাবিক ও অন্য ক্রুদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণে সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি হয়েছে কি না, সেটিও জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। একই সঙ্গে কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন