মার্কিন অবরোধকে ‘সম্মিলিত শাস্তি’ বলল ইরান

মার্কিন অবরোধকে ‘সম্মিলিত শাস্তি’ বলল ইরান
ইরানের বন্দর আব্বাসের সমুদ্র সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা ও আঞ্চলিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও দেশটির সমর্থকদের দায়ী করেছে ইরান।

বিজ্ঞাপন

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জাতিসংঘ সনদের লঙ্ঘন। এ অবরোধ ইরানের সাধারণ মানুষের ওপর ‘সম্মিলিত শাস্তি’ চাপিয়ে দেওয়ার শামিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ইরাভানি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে বেসামরিক মানুষের খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ হুমকির মুখে পড়েছে। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইরাভানি আরো বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা তৈরি এবং আঞ্চলিক নৌ চলাচল ব্যাহত হওয়ার জন্য ওয়াশিংটন ও তাদের সমর্থকেরাই দায়ী। ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া এসব পদক্ষেপকে তিনি সম্মিলিত শাস্তি হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ওপর তাদের নৌ অবরোধ কার্যকর রয়েছে।

তাদের ভাষ্য, কোনো ইরানি জাহাজই হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন