ট্রাম্পের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরান। জ্বালানি স্থাপনায় হামলা চালালে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে। আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (২৪ মার্চ) ইরানি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজায়ি এই পাল্টা হুমকি দেন।
ইরানের প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য রেজায়ি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেষ সময় ঘনিয়ে আসছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন শত্রুরা ইসফাহানের কাভেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে লক্ষ্য করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

