ওমান উপকূলে ট্যাংকারে হামলা

ওমান উপকূলে ট্যাংকারে হামলা
ফাইল ছবি

ওমান উপকূলে একটি ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শনিবার ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিমাহ এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে আন্তর্জাতিক সমুদ্রপথে চলন্ত ট্যাংকারটিতে আঘাত হানা হয়।

ইউকেএমটিও তাদের বার্তায় জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ইঞ্জিন রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্যাংকারটি সমুদ্রে পুরোপুরি ‘নিয়ন্ত্রণহীন’ হয়ে পড়ে।

সংস্থাটি আরো জানায়, ঘটনাটি ঘটে যাওয়ার পরপরই সংশ্লিষ্ট আঞ্চলিক কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ইতোমধ্যেই হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

প্রকাশিত তথ্যে নিশ্চিত করা হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সাগরে কোনো জ্বালানি ছড়িয়ে পরিবেশগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে ওই কৌশলগত নৌপথ দিয়ে চলাচলকারী অন্য সব বাণিজ্যিক জাহাজকে চরম সতর্কতার সঙ্গে যাতায়াত করতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে ইউকেএমটিও।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন