মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ২১৬ শিশুসহ নিহত ২,০৭৬

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ২১৬ শিশুসহ নিহত ২,০৭৬
ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন ইসরাইলি হামলা দ্বিতীয় মাসে পড়েছে। হামলায় শীর্ষ নেতাদের মৃত্যুর পাশাপাশি অনেক সাধারণ মানুষের মৃত্যুতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে ইরানের নিহতের সংখ্য দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৭৬ জনে, যার মধ্যে ২১৬ জন শিশু রয়েছে।

এছাড়া আহত হয়েছেন মোট ২৬,৫০০ জন, যাদের মধ্যে ১,৭৬৭ জন শিশু।

স্বাস্থ্য খাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ধাপে ধাপে হতাহতের সংখ্যা বাড়ার তথ্য জানিয়েছিল, যা পরিস্থিতির দ্রুত অবনতির ইঙ্গিত দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...