নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এর কারণ হিসেবে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা অর্থ ছাড়ের শর্তকে উল্লেখ করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ।

বিজ্ঞাপন

এনবিসি নিউজকে ওয়াল্টজ বলেন, ইরানের প্রস্তাবে ‘বিলিয়ন বিলিয়ন ডলার জব্দ থাকা অর্থ ব্যবহারের সুযোগ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ’ ছিল। এ কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে।

ওয়াল্টজ বলেন, ‘এসব শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নয়।’

তিনি আরো বলেন, ‘এগুলো বৈশ্বিক নিষেধাজ্ঞা। মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার, এটাই বিশ্বের অবস্থান।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন ওয়াল্টজ। তিনি বলেন, গত ২০ বছরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে এক বা দুইটি নয়, মোট সাতটি প্রস্তাব পাস হয়েছে। এসব প্রস্তাবে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থাকা উচিত নয় এবং দেশটির এমন কর্মসূচি চালানোও উচিত নয়।

ওয়াল্টজ আরো বলেন, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ‘লঙ্ঘনের’ অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠিয়েছে।

তার ভাষ্য, এসব লঙ্ঘনের মধ্যে ইরানের পরমাণু পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি না দেওয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের ওপর ‘যথাযথ নজরদারি’ নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ না দেওয়ার বিষয়ও রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন