আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হুথিরা যুদ্ধে জড়ালে হুমকিতে পড়বে সুয়েজ খাল

আমার দেশ অনলাইন

হুথিরা যুদ্ধে জড়ালে হুমকিতে পড়বে সুয়েজ খাল
ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত হলে সুয়েজ খালসহ বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আলজাজিরাকে বলেন, হুথিদের যথেষ্ট সামর্থ্য রয়েছে যা আমরা গত আড়াই বছর ধরেই দেখছি। তাই তারা চাইলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে, যার ফলে লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ‘তাহলে আমরা দুটি বড় ‘চোকপয়েন্ট’ দেখতে পাব—হরমুজ প্রণালি এবং সুয়েজ খাল। এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ।’

এলমাসরি আরো জানান, হুথিদের ধারাবাহিক হামলা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। যদি ইয়েমেন থেকেও হামলা শুরু হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে।

তবে রাজনৈতিকভাবে ইসরাইল এই পরিস্থিতিকে স্বাগত জানাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ইসরাইল যুদ্ধের পরিসর বাড়াতে আগ্রহী এবং চায় না যে যুক্তরাষ্ট্র দ্রুত এই সংঘাত থেকে সরে দাঁড়াক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন