ইরানের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, বুধবার মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছেও তুলে ধরা হয়েছে। তবে মার্কিন জবাবে কী বলা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মোহাজেরানি বলেন, ‘রাজনৈতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করার শত্রুর প্রচেষ্টা সত্ত্বেও’ নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদলের উপস্থিতি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। সেখানে ইউরোপীয়, আরব ও অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বহু বৈঠক হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সংকটের সমাধান খুঁজতে কূটনৈতিক প্রচেষ্টা ‘নিষ্ঠার সঙ্গে’ চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে ইরান হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করে। এতে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ছাড়, অবরোধ প্রত্যাহার এবং ইরানের তেল বিক্রির সুযোগ দেওয়ার মতো শর্ত রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার পর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে চূড়ান্ত আলোচনা শুরুর কথা বলা হয়েছিল।
সূত্র: আলজাজিরার
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-ba602e-720x405.webp)