ইউরোপে মাত্র প্রায় ছয় সপ্তাহের জেট জ্বালানি মজুদ রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের কারণে তেল সরবরাহ ব্যাহত থাকলে খুব শিগগিরই ফ্লাইট বাতিলের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। খবর আলজাজিরার।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরোল বলেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কারণে ‘আমরা এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকটের বৈশ্বিক প্রভাব পড়বো।
তিনি বলেন, ‘এটি বিশ্ব অর্থনীতির জন্য বড় প্রভাব ফেলবে। যত বেশি সময় এই পরিস্থিতি চলবে, ততই বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে।’
আইইএ প্রধান আরো সতর্ক করে বলেন, এই সংকটের ফলে জ্বালানি খাতে বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে। এতে পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়তে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতির বিভিন্ন খাতে পড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

