লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা, আহত ৭ সেনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা, আহত ৭ সেনা
ছবি: সংগৃহীত।

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর একাধিক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। হামলার বিষয়ে ইসরাইলের গণমাধ্যম নিশ্চিত না করলেও সাত ইসরাইলি সেনা আহতের কথা জানিয়েছে দেশটির ওয়ালা নিউজ।

বিজ্ঞাপন

একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা সীমান্তবর্তী ইয়ারুন, মারওয়াহিন ও আদ-দুহাইরাহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া মারুন আল-রাস এলাকায় অবস্থানরত সেনাদের ওপর আর্টিলারি হামলাও চালানো হয়েছে বলে দাবি করা হয়।

হিজবুল্লাহ আরো জানায়, তারা ড্রোন ব্যবহার করে মারুন এলাকা থেকে খাল্লেত এল-বুস্তান অভিমুখে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর আকাশপথে হামলা চালিয়েছে এবং এতে ‘নিশ্চিতভাবে আঘাত হেনেছে’ বলে দাবি করেছে।

এদিকে, দক্ষিণ লেবাননে সাত ইসরাইলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ওয়ালা নিউজ।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে একটি ‘নিরাপত্তাসংক্রান্ত ঘটনা’য় চারজন সেনা সামান্য আহত হয়। একই এলাকায় একটি সামরিক ইউনিটের কাছে ড্রোন হামলায় আরও একজন সেনা আহত হয়।

এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলে পৃথক একটি ‘দুর্ঘটনায়’ আরো দুই সেনা সামান্য আহত হয়েছ।

আহত সব সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...