লোহিত সাগরে জাহাজ চলাচলে ইইউর সতর্কতা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লোহিত সাগরে জাহাজ চলাচলে ইইউর সতর্কতা
ছবি: সংগৃহীত।

লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন হুথিদের ইরানকে বাড়তি সমর্থনের প্রেক্ষাপটে জাহাজ চলাচল নিয়ে সতর্কতা জারি করেছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইইউর নৌ অভিযান ‘অপারেশন অ্যাসপাইডেস’ একাধিক এক্স পোস্টে জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং শিপিং খাতের জন্য হালনাগাদ নির্দেশনা জারি করেছে।

মিশনটি বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের জন্য নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নিতে আহ্বান জানিয়েছে।

এছাড়া, অপারেশন অ্যাসপাইডেস জানায়, তাদের নৌ সম্পদ এখনো এলাকায় মোতায়েন রয়েছে এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব পালন করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...