আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের বুশেহর কেন্দ্রে হামলায় পারমাণবিক ঝুঁকি বাড়ছে: রাশিয়া

আমার দেশ অনলাইন

ইরানের বুশেহর কেন্দ্রে হামলায় পারমাণবিক ঝুঁকি বাড়ছে: রাশিয়া
ছবি: সংগৃহীত।

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং সাম্প্রতিক হামলাগুলো পারমাণবিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান।

বিজ্ঞাপন

শনিবার তিনি বলেন, বুশেহর এলাকায় বারবার হামলার ঘটনা উদ্বেগজনক এবং এটি বড় ধরনের পারমাণবিক ঝুঁকি সৃষ্টি করতে পারে। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে বুশেহর কেন্দ্রের আশপাশে এটি তৃতীয় হামলার ঘটনা।

তবে সংস্থাটি জানায়, ইরানের তথ্য অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রের কার্যরত রিয়্যাক্টরে কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি।

পারমাণবিক স্থাপনার আশপাশে সামরিক হামলা অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন