মার্কিন প্রস্তাবে সমর্থন দিলে পরিণতি ভোগ করতে হবে: ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন প্রস্তাবে সমর্থন দিলে পরিণতি ভোগ করতে হবে: ইরান
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাবের সহপৃষ্ঠপোষকতা (কো-স্পনসর) করলে সংশ্লিষ্ট দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন যদি নতুন কোনো সামরিক উত্তেজনা তৈরি করে, তাহলে এর ফলে সৃষ্ট ফলাফলের ‘আন্তর্জাতিক দায়’ ওই সমর্থনকারী দেশগুলোকেও ভাগ করে নিতে হবে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইরান অভিযোগ করেছে, নিজেদের বেআইনি কর্মকাণ্ড এবং সামরিক দুঃসাহসিকতার পক্ষে একটি ‘ভুয়া আন্তর্জাতিক সমর্থনের চিত্র’ দাঁড় করাতেই যুক্তরাষ্ট্র সহপৃষ্ঠপোষক দেশের এই তালিকা ব্যবহার করছে।

বিবৃতিতে ইরান স্পষ্ট করে বলেছে, ‘কোনো রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক ঢালই তাদের (সমর্থনকারী দেশগুলোকে) এ দায় থেকে মুক্ত করতে পারবে না।’

যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশের সমর্থনে তৈরি এই খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে ইরানের হামলা বন্ধ করা এবং উপসাগরীয় সমুদ্রসীমায় মুক্ত নৌচলাচল ব্যবস্থা পুনর্বহালের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...