যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হামলার কারণেই পারমাণবিক কর্মসূচি ও কৌশলগত হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় বসতে ইরান এখন অনেক বেশি আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও এ কথা বলেন।
সাক্ষাৎকারে রুবিও পুনরায় দাবি করেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, লঞ্চার ও অস্ত্র তৈরির কারখানাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে দেশটির সার্বিক প্রতিরক্ষা সক্ষমতা ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং তারা তা দিয়ে কিছুটা ক্ষতি করার সামর্থ্য রাখে।’
তবে তিনি দাবি করেন, ইরান এত দিন যে ‘প্রথাগত সামরিক ঢাল’ ব্যবহার করে আড়ালে থাকত, তা এখন আর তাদের কাছে নেই।
পরে পরিস্থিতির পরিবর্তন উল্লেখ করে রুবিও বলেন, ‘আর এ বিষয়টিই পুরো সংঘাতের গতিপথ বদলে দিয়েছে। কেবল এই সামরিক আঘাতের কারণেই তারা এখন পারমাণবিক ও গুরুত্বপূর্ণ প্রণালিগুলোর ইস্যুতে চুক্তি করতে ইচ্ছুক, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা বেশ ব্যাকুল বলেই মনে হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র এখন কোনো দুর্বল অবস্থান থেকে নয়, বরং শক্তিশালী অবস্থান থেকে তাদের সঙ্গে আলোচনার টেবিলে এগোচ্ছে।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

