চলমান সংঘাতের মধ্যে ইরানের আকাশসীমায় একাধিক ইসরাইলি ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক কর্মকর্তারা। তারা জানিয়েছে, এ পর্যন্ত ভূপাতিত ড্রোনের সংখ্যা ২০-এর কাছাকাছি হতে পারে।
বিজ্ঞাপন
ইসরাইলি সামরিক বাহিনী এ ক্ষয়ক্ষতিকে “গ্রহণযোগ্য” হিসেবে উল্লেখ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
তবে এখন পর্যন্ত কোনো ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। যদিও পাইলটদের বারবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে হয়েছে। এক ঘটনায় একটি যুদ্ধবিমান খুব কাছাকাছি পর্যায়ে আঘাতের ঝুঁকিতে পড়েছিল বলে সামরিক সূত্র জানিয়েছে।
সংঘাতের মধ্যে উভয় পক্ষের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং আকাশপথে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

