যুদ্ধবিরতিতে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৪

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতিতে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৪
ছবি : রয়টার্স

লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলের সামরিক বাহিনীর হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাবাতিহ জেলার ইয়াহমুর আল-শাকীফ গ্রামে দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নাবাতিহ জেলাটি লিতানি নদীর উত্তরে অবস্থিত এবং এটি ইসরাইল কর্তৃক ঘোষিত ‘ইয়েলো লাইন’ বা বর্জনীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের সামরিক তৎপরতার যে ধারাবাহিকতা চলছে, এটি তারই অংশ বলে মনে করা হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননের টায়ার শহর থেকে আজ শনিবার সকালজুড়েই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জানা গেছে, ইসরাইলের বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে একের পর এক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস করে দিচ্ছে। সীমান্তের কেন্দ্রীয় অংশে অবস্থিত বিনতে জবেইল, পূর্ব সীমান্ত এবং নাকুরা এলাকায় ভবন গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

ইসরাইলের বাহিনী তাদের একতরফাভাবে ঘোষিত ‘ইয়েলো লাইন’ এলাকার ভেতরে এবং এর বাইরেও সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ ভোরেও তারা ইয়েলো লাইনের বেশ উত্তরে একাধিক স্থানে হামলা চালিয়েছে।

ইসরাইলের দাবি, ওই সব স্থান থেকে হিজবুল্লাহ রকেট ছুড়ছিল। সব মিলিয়ে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে উত্তেজনা ও ধ্বংসলীলা থামেনি।

সূত্র : আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...