আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের হুমকির পর অনলাইনে যাচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত

আমার দেশ অনলাইন

ইরানের হুমকির পর অনলাইনে যাচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত
ছবি: সংগৃহীত।

ইরানের হুমকির প্রেক্ষিতে লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত সাময়িকভাবে অনলাইন শিক্ষা কার্যক্রমে যাওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার তেহরান ও ইসফাহানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়।


বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, তারা এই অঞ্চলের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে হুমকির বিষয়ে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে সরাসরি কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়টি আগামী সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণ অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।


সূত্র: বিবিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন