গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩,৩৮৮

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৩,৩৮৮
ফাইল ছবি

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আগের হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত বছরের অক্টোবরে ঘোষিত ‘যুদ্ধবিরতির’ পর ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ হাজার ১৪৮ জন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ২৫৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলার পাশাপাশি আগের হামলার ধ্বংসস্তূপ থেকেও হতাহতদের লাশ উদ্ধার করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন