এক মাসে ইরানের ৫৫০ ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করেছে বাহরাইন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এক মাসে ইরানের ৫৫০ ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করেছে বাহরাইন

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে এক মাসে অন্তত ৫৫০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে বাহরাইন, এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাহরাইনের সেনাবাহিনী জানায়, তারা দেশটির দিকে লক্ষ্য করে ছোড়া ইরানের ১৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৮৫টি ড্রোন ভূপাতিত করেছে।

বাহরাইন বলেছে, বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

এর আগে শুক্রবার দেশটিতে দুবার সাইরেন বাজানো হয় সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

এছাড়া, ইরানের আগের এক হামলায় একটি অজ্ঞাত স্থাপনায় আগুন লাগলেও তা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন