লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনী ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষে দেশটিতে ১,৫৩০ জন নিহত হয়েছেন। তথ্যটি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০২ জন নারী এবং ১৩০ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪,৮১২ জন।
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সমর্থন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন, এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত হবে না।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

