ইরাকের ইরবিলে থাকা মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সবই ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাম্প্রতিক হামলায় এরবিলে থাকা মার্কিন স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আকরামিনিয়া আরও দাবি করেন, ইরান এখন আরাশ-২ ড্রোনের চেয়ে উন্নত ও বেশি নির্ভুল নতুন হামলাকারী ড্রোন মোতায়েন করছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং এর ফলে বহু ঘাঁটি তাদের কর্মক্ষমতা ও পরিচালন ক্ষমতা হারিয়ে ফেলেছে।
ইরানি সেনার এই মুখপাত্র আরও বলেন, যতক্ষণ না আমেরিকানরা বুঝতে পারছে যে আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না," ততক্ষণ পর্যন্ত ইরান তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত।
তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


