ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৬টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
ইরানের সংবাদ সংস্থা- তাসনিম বিপ্লবী গার্ড নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে যে, যেসব জাহাজ হরমুজ পার হয়েছে সেগুলোর মধ্যে ছিল তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্য বাণিজ্যিক জাহাজ।
বিজ্ঞাপন
এসব জাহাজ অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, অন্তত পাঁচটি ‘সুপারট্যাংকার’ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, চীন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের আরও জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য অনুমতি চেয়েছে।
সূত্র: বিবিসি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


