দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, পাল্টা আঘাতের দাবি হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, পাল্টা আঘাতের দাবি হিজবুল্লাহর

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দক্ষিণ লেবাননে অবস্থানরত আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, আল-মাজাদেল এবং আল-কাওথারিয়াহ আল-সাইদা শহরে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়েছে ।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হার্মেস ৪৫০ মডেলের একটি ইসরাইলি ড্রোনকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ড্রোনটি ইকলিম আল-তুফাহ অঞ্চলের আকাশে উড়ছিল বলে তাদের দাবি।

বিজ্ঞাপন

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা জেদেইদেত মেস আল-জাবাল এলাকায় অবস্থানরত ইসরাইলি সামরিক যানবাহনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি ইয়োহমোর আল-শাকিফ এলাকার কাছে একটি ইসরাইলি কমান্ড সেন্টারকে ‘ডাইভিং ড্রোন’ দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।

তবে এসব দাবির বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে হামলা ও পাল্টা হামলার দাবিগুলোর স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ মারজায়ুন জেলা জেলার বেল্ত শহরে বোমাবর্ষণ করেছে।

এছাড়া ইসরাইলি যুদ্ধবিমান খিরবেত সেলাম এলাকার আইন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। একই সময়ে বায়ত আল-সায়্যাদ এলাকায় ড্রোন হামলাও চালিয়েছে ইসরাইলি বাহিনী।

অন্যদিকে ইসরাইলি কামানের গোলাবর্ষণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শাহুর শহর। পাশাপাশি শাহুর বুর্জ কালাওইয়া এবং জারিয়েহ এলাকাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক এই হামলাগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...