আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধ কতদিন চলবে, জানাল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ কতদিন চলবে, জানাল যুক্তরাষ্ট্র

ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান সময়সীমা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাবছেন?

বিজ্ঞাপন

জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানে এ অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনও এটাই তার (ট্রাম্প) অভিমত।’

ক্যারোলিন দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে ক্যারোলিন বলেন, ‘কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ।’ সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন