আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল-মান্দেব প্রণালি বন্ধে হুথিদের হুমকি

আমার দেশ অনলাইন

আল-মান্দেব প্রণালি বন্ধে হুথিদের হুমকি

এবার লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বন্ধ করতে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া কথা জানিয়েছেন হুথি সংশ্লিষ্ট এক কর্মকর্তা।তারা বলেছেন, ‘আমাদের বিকল্পগুলোর মধ্যে এটি একটি’।

বিজ্ঞাপন

ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝখানে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে,.হুথিদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ মানসুর।

প্রণালিটি সবচেয়ে সরু জায়গায় প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) প্রশস্ত এবং এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে যায়।

অপরদিকে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে তেল পরিবহন হয় শতকরা ২০ ভাগ। যা ইরান তার নিয়ন্ত্রণ নিয়েছে। দুই প্রণালি বন্ধ হলে ২০+১২=৩২ ভাগ তেলের সরবরাহ বিঘ্নিত হবে। এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়ায় সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে এই বিকল্প পথ ব্যবহার করে তেল রপ্তানি চালিয়ে আসছে। এই বিকল্প রুট তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের বিষয়ে মানসুর বলেন, এই প্রণালি বন্ধের বিষয় অবশ্যই আমাদের বিবেচনায় আছে। কারণ এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...