ওমানের লিমা উপকূলের কাছে একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ইউকেএমটিও জানায়, ওমানের লিমার ৮ নটিক্যাল মাইল পূর্বে এই ঘটনা ঘটে। জাহাজটি ওই সময় দক্ষিণ দিকে যাচ্ছিল।
সংস্থাটি আরো জানায়, ওই ক্ষেপণাস্ত্রটি ট্যাঙ্কারটির বাম দিকে (পোর্ট সাইড) আঘাত করে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো পরিবেশগত ক্ষতির আশঙ্কাও নেই বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

