ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননকে অন্তর্ভুক্ত করে হওয়া যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে চলতে হবে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্পন্ন হওয়া নির্ভর করবে লেবানন-ভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর দৃঢ় সংগ্রামের ওপর।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইরান এবং প্রতিরোধ অক্ষের জন্য (এই অঞ্চলে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকি শিয়া মিলিশিয়াসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে বোঝাতে ব্যবহৃত একটি পরিভাষা) যুদ্ধ এবং যুদ্ধবিরতি উভয় ক্ষেত্রেই এক সত্তা"।
তিনি আরো মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রকে ইসরাইলকেন্দ্রিক নীতি” থেকে সরে আসা উচিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

